top of page

পুরোটা পরে দেখার অনুরোধ রইল --🙏

  • vrvlogshwh
  • Aug 12, 2019
  • 1 min read

Nivedita Basu


" একবার নিজের বাচ্ছা হোক, তোর কুকুর—বেড়ালের প্রতি দরদ কমে যাবে" এই কথাটা কম করে হলেও প্রায় ১০—১২ জন মানুষ আমাকে বলেছে।

আমার বাড়ির পোষ্য তোমাদের চোখে শুধুমাত্র কুকুর–বেড়াল। কিন্তু, আমার কাছে ওরা আমার সন্তান।

কেউ কেউ আবার জিজ্ঞাসা করে, কতো বছর বয়স হলো? আর ক–বছর বাচবে? এই একই প্রশ্ন যদি আমি জানতে চাই, তোমার মেয়ের তো ক্লাস ফোর হলো, আর কবছর বাঁচবে? কিংবা ছেলের তো বিয়ে দিলে, আর কতদিন বাঁচবে? কি? বুকের ভেতরটা ছ্যাৎ করে উঠলো তো!! আমারও ঠিক এমনটাই হয়, যখন আমাকে এই প্রশ্নটা করা হয়। বুকের ভেতরটা একেবারে দুমড়ে মুচড়ে যায়।

শুধু জন্মদিলেই কি মা হওয়া যায়!! প্রায় খবরে দেখি, সদ্যজাত বাচ্চাকে ট্রেনের কামরায় ফেলে মা পলাতক, ডাস্টবিন থেকে বাচ্ছা কুড়িয়ে পাওয়া গেছে, মেয়ে হয়েছে বলে হসপিটালে ফেলে রেখে মা পালিয়েছে। এটা, কেমন মাতৃত্ব!? যে লালন–পালন করে সেই তো আসলে মা।

তোমাদের দু–পেয় সন্তানরা কয়েক বছর পর থেকেই নিজের কাজ নিজে হাতে করতে পারবে, কথা বলতে শিখবে। কিন্তু, আমাদের চার–পেয় বাচ্চারা যতদিন থাকবে ততদিন সব কিছু আমাদেরই করতে হবে, স্নান করানো, খাওয়ানো, পট্টি পরিস্কার, ইত্যাদি। আমার বাচ্চারা কোনোদিন কথাও বলতে পারবেনা। একদিন একটু কম খেলে, মাথায় বাজ পড়ে। কেজানে শরীর খারাপ হলো কিনা। ঠাণ্ডায় রাতে বারবার উঠে দেখি, গা থেকে চাদর সরে গেলে তো আর নিজে নিতে পারবেনা, যদি ঠান্ডা লাগে। গরমে, বেশি গরম লাগছেনা তো!! ১৪–১৫ বছর আমাদের এইভাবেই কাটে আমাদের। কারণ, ওদের আয়ু ওইটুকুই।

আমি সেই অভাগা মায়েদের মধ্যে পরি, যাদেরকে নিজে হাতে নিজের সন্তানকে কবর দিতে হয়।

তখন, হাজার ডাকলেও আমার বাচ্ছা আমার কাছে ছুটে আসবেনা। হাজার খুঁজলেও আর খুঁজে পাবোনা। ইচ্ছে করলেও আর আদর করতে পারবোনা। ©

Comments


bottom of page