top of page

স্পাইসি চিকেন উইংস

  • vrvlogshwh
  • Aug 8, 2019
  • 1 min read

বিজয়ার মিষ্টিমুখ করতে করতে মুখ মেরে গেলে বাড়িতে এই সহজ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটি ব্যবহার করে মুখের স্বাদ পাল্টাতে পারেন। সহজ এবং সুস্বাদু তো বোঝা গেল, কিন্তু স্বাস্থ্যকর কেন? কারণ হল, সাধারণত চিকেন উইংস বানাতে গেলে চিকেনের চামড়া ছাড়ানো হয়না। কিন্তু আমরা তা করব না। দ্বিতীয়ত, আমরা চিকেন উইংস ডুবো তেলে ভাজব না। এই রেসিপিতে কোনো তেলের ব্যবহার নেই। এরফলে খাদ্যটির মোট ক্যালোরির পরিমাণ যথেষ্ট কম। তাই চলে আসুন, বানিয়ে ফেলি।


উপকরণ


স্পাইসি চেকেন উইংস বানাতে চাই- চিকেন উইংস- দশ বারোটি। নুন- পরিমাণ মত। গোলমরিচ- এক চামচ। লেবুর রস- বড় এক চামচ। রসুন গুঁড়ো- এক চামচ। অ্যালুমিনিয়াম ফ্রি বেকিং পাউডার- এক ছোট চামচ। cayenne pepper, অথবা, কাশ্মিরি লঙ্কা গুঁড়ো- এক চামচ।


প্রণালী


স্পাইসি চিকেন উইংস বানাবার সবচেয়ে জটিল প্রক্রিয়াটি হল চিকেন উইংসের গা থেকে চামড়াটি ছাড়ানো। প্রক্রিয়াটি সহজ হবে কি উপায়ে জানেন? খালি হাতে চামড়া ধরে টানাটানি না করে, দুই হাতে পেপার টাওয়াল অথবা তোয়ালে কাপড় ধরনের কিছু নিয়ে চিকেনের গা থেকে চামড়া ছাড়ান। দেখুন ব্যাপারটা কেমন সহজ হয়ে যাবে। চামড়া ছাড়ানো হয়ে গেলে উইংসগুলি ঠান্ডা জলে ধুয়ে পেপার টাওয়াল দিয়ে শুকনো করে মুছে নিন। একটি বাটিতে উপকরণগুলি সব মিশিয়ে নিন ভালো করে। চিকেন উইংসগুলি সেই মিশ্রণে মাখিয়ে নিন সমান পরিমাণে। মশলা মাখানো চিকেন উইংসগুলো ফ্রিজে রেখে ম্যারিনেট করুন ঘন্টা খানেক। ওভেন উচ্চ তাপমাত্রায় গরম করুন ব্রয়েলে। চিকেন উইংসগুলো অ্যালুমিনিয়াম ফয়েলে সাজিয়ে নিয়ে গরম ওভেনে রেখে ঝলসে নিন কুড়ি মিনিট মত। পছন্দমত সস সহযোগে গরম গরম পরিবেশন করুন!

Comments


bottom of page