top of page

চিংড়ির পেয়াজা

  • vrvlogshwh
  • Aug 8, 2019
  • 1 min read

আপনি দো-পেঁয়াজাও বলতে পারেন‚ তবে এটা সেই অর্থে দো-পেঁয়াজা নয়| বানিয়ে ফেলুন সহজ এই পদটি|

উপকরণ

খোসা ছাড়ানো চিংড়ি - ১০০ গ্রাম (মাঝারি আকারের) পিঁয়াজ - ঘনকুচি (বড় বড় চারটে) শুকনো লঙ্কা - গোটা ছ্য় নুন - স্বাদমত হলুদ - পরিমাণমত শুকনো লঙ্কা গুঁড়ো - হাফ চামচ (ঐচ্ছিক) সরষের তেল - ছয় চামচ সাদাতেল- দুচামচ

প্রণালী

এবার চিংড়ি নুন-হলুদ মাখিয়ে হালকা করে সাদাতেলে ভেজে তুলে রাখুন| এবার কড়াইতে সরষের তেল দিন| তেল গরম হলে ওতে শুকনো লঙ্কাগুলো দিয়ে নাড়াচাড়া করুন| শুকনো লঙ্কাভাজার গন্ধ বের হলে ওতে পিঁয়াজকুচোগুলো দিয়ে ঢিমে আঁচে ভালো করে বাদামী হওয়া অবধি নাড়ুন| নুন‚ হলুদ দিয়ে দিন| ইচ্ছে হলে লঙ্কাগুঁড়ো দিতে পারেন| পিঁয়াজ বাদামী হয়ে তেল ছেড়ে এলে এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভাজুন| ভাজা হয়ে গেলে নামান আর গরম ভাতে খান চিংড়ি পেঁয়াজা|

Comments


bottom of page